Sunday, November 11, 2018

ইউটিউবে ইনকাম কিভাবে হয়?

বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং স্থান হলো ইউটিউব। বাংলাদেশের অনেক মানুষ ইনকাম করার জন্য ইউটিউবকেই বেছে নেয়। কিন্তু তারা জানে না যে কিভাবে ইউটিউব থেকে ইনকাম হয়। এটা না জানার জন্য বেশির ভাব মানুষ ইউটিউব থেকে ব্যার্থ হয়ে ফিরে যায়, এবং হতাশ হয়ে পরে। আজকে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। 


কোনো কিছু কপি না করাঃ
ইউটিউবিং করতে হলে সবার প্রথমে যা মাথায় রাখতে হবে তা হলো অন্যের কন্টেন্ট কপি না করা। নিজে নিজে কন্টেন্ট বানিয়ে তা আপলোড করতে হবে। যদি আপনি অন্যের কন্টেন্ট কপি করে ইউটিউবে আপলোড করেন তাহলে আপনার চ্যানেল সাস্পেন্ড পর্যন্ত হতে পারে। সুতরাং অন্যের কন্টেন্ট কপি করা থেকে বিরত থাকুন।

নিয়মিত ভিডিও আপলোড করাঃ ইউটিউবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত ভিডিও আপলোড করা। প্রথম দিকে আপনাকে প্রতিদিন ৫ টি করে ভিডিও আপলোড দিতে হবে। কিন্তু যখন চ্যানেল মোটামুটি রাঙ্ক করবে তখন দিনে ১/২ টি করেও দিলে হবে।

মানসম্মত ভিডিও উপহার দেওয়াঃ নিয়মত ভিডিও আপলোড দিলেই হবে না আপনার ভিডিও টি হতে হবে ইউনিক। আগে ইউটিউবে আপলোড হয়েছে এমন কোনো ভিডিও যদি আপনি আবার আপলোড করেন, তাহলে মানুষ কেনো আপনার ভিডিও দেখবে? সুতরাং আপনার ভিডিও ইউনিক হতে হবে।

গুগল অ্যাডসেন্সঃ গুগল অ্যাডসেন্স এমন একটি বস্তু যা সবাই পেতে চায়। গুগল অ্যাডসেন্স সাধারনত ইনকামের অপর নাম। মনিটাইজেশন করার মাধ্যমে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু তার জন্য কিছু নিয়ম মানতে হবে, 
নিয়ম গুলো হলোঃ
১) ১০,০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে।
২) ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, মানে আপনার ভিডিও গুলো মানুষ যেন ৪,০০০ ঘণ্টা দেখে।

এভাবেই আপনিও পারেন ইউটিউব থেকে ইনকাম করতে।

Sunday, October 14, 2018

ইন্টারনেট কি?








 





একটা প্রতিষ্ঠানের কম্পিউটারগুলোকে সাধারনত একটি নেটওয়ার্ক দিয়ে পরস্পরের সাথে যুক্ত করে দেওয়া হয় যেন একটা কম্পিউটার অন্য একটা কম্পিউটার এর সাথে যোগাযোগ করতে পারে, আর প্রয়োজন হলে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটার এর রিসোর্স ব্যাবহার করতে পারে।  এই ধরনের নেটওয়ার্ককে LAN (LOCAL AREA NETWORK) বলা হয়ে থাকে,। আজকাল LAN তৈরি করার জন্য একটা সুইচের সাথে অনেকগুল কম্পিউটার করে সুইচগুলোকে পরস্পরের সাথে যুক্ত করে দিতে হয়। যখন একটা অন্য কম্পিউটার এর সাথে যোগাযোগ করতে হয়, সেটি যদি তার নিজের সুইচের সাথে যুক্ত কম্পিউটারের মাঝে পেয়ে যায় তাহলে তার সাথে সরাসরি যোগাযোগ করে। সেখানে না পে লে অন্য একটা প্রতিষ্ঠানের একটি LAN-কে অন্য একটি প্রতিষ্ঠানের অন্য একটি LAN-এর সাথে যুক্ত করার জন্য রাউটার ব্যাবহার করা হয়। বিভিন্ন নেটওয়ার্ক-এর নিজেদের মাঝে Inter Connection  করে Networking- কে  Internet বলা হয়। এই মুহূর্তে পৃথিবীর পায় নয় বিলিয়ন কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস ইন্টারনেটের সাথে যুক্ত আছে এবং সংখ্যাটি প্রতিদিনই বাড়ছে।

কাজেই ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্কের নেটওয়ার্ক, যেখানে প্রাইভেট, পাবলিক, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য, সরকারি-বেসরকারি স্থানীয় বা বৈশ্বিক সব ধরনের নেটওয়ার্কগুলো যুক্ত হয়েছে। এই বিশাল নেটওয়ার্ক তৈরি করার জন্য নানা ধরনের ইলেক্ট্রনিক, ওয়ারলেস এবং ফাইবার অপটিক নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

ইন্টারনেট ব্যবহার করে নানা ধরনের তথ্য আদান-প্রদান করা যায় এবং নান ধরনের সেবা দেখা যায়। উদাহরন দেওয়ার জন্য বলা যেতে পারে, ইন্টারনেটে রয়েছে নানা ধরনের ওয়েবসাইট, ইলেক্ট্রনিক মেইল, টেলিফোন এবং ভিডিও যোগাযোগ, তথ্য আদান-প্রদান, সামাজিক নেটওয়ার্ক, বিনোদন, শিক্ষা এবং গবেষনা টুল এবং নানা ধরনের ইন্টারনেটভিত্তিক সেবা। সারা পৃথিবীর মানুষ এখন ইন্টারনেটএর উপর নির্ভরশীল হয়ে উঠেছে এবং আমাদের জীবনধারার একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এখানে উল্লেখ করা যায়, ইন্টারনেটে পৃথিবীরসকল মানুষেরই যোগাযোগ করার সমানসুযোগ আছে বলেনানা ধরনের প্রচার এবং অপপ্রচারের ব্যবহার এবং অপব্যবহার সুযোগ তৈরি হয়েছে। নানা ধরনের ক্ষতিকর সফটওয়্যার তৈরি করে নেটওয়ার্কএর ক্ষতি করা, বিদ্বেষ এবং হিংসা ছড়ানো আপত্তিকর তথ্য উপস্থাপন ছাড়াও অপরাধীরাও তাদের কার্যক্রম গোপনে ইন্টারনেট ব্যবহার করে।

কিছু নেতিবাচক বিষয় থাকার পরও ইন্টারনেট এই সভ্যতার সবচেয়ে বড় অবদান এবং এই প্রথমবার পৃথিবীর সকল মানুষ সমানভাবে একটি প্রযুক্তিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। ভবিষ্যতে পৃথিবীতে এই নেটওয়ার্কএর কি প্রভাব পড়বে, তা দেখার জন্য সারা পৃথিবীর মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।

Wednesday, October 10, 2018

গুগল পিক্সেল থ্রি



গুগল এর নতুন ফোন গুগল পিক্সেল বাজারে ছাড়তে যাচ্ছে গুগল পিক্সেল।কৃত্রিম বুদ্ধি সম্পূর্ণ আর ক্যামেরা এর নতুন চমক। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পিক্সেল থ্রী সহ নতুন কিছু ফোন এর ঘোষনা দিয়েছেন গুগল।  গুগল দাবি করছে তারা গুগল পিক্সেলথ্রী তে তারা পৃথিবীর সেরা ক্যামেরা ব্যাবহার করেছেন। তাদের একটি মাত্র ক্যামেরা থাকলেও অন্যান্য ডুয়াল ক্যামেরা থেকে অনেক ভালো পারফরমেন্স দিবে এমনটাই দাবি করছে যুক্তরাষ্ট্রের এর প্রতিষ্ঠানটি । ২০১৬ সাল থেকে শুরু হওয়া গুগল এর তৃতীয় সংস্করণ এই পিক্সেল থ্রী। পিক্সেল থ্রী তে থাকছে সুপের জুম প্রযুক্তি যা অতিরিক্ত জুম করলেও ছবির রেসুলেসন ঠিকই থাকবে। রাতের ছবি তোলার জন্য থাকছে বিশেষ ফিচার। সেলফি তোলা যাবে সেলফি স্টিক ছারাই। থাকছে ইচ্ছা মত ছবি সংরক্ষণের ব্যবস্থাও । আরেকটি স্পেসাল ফিচার হল কলের মাধ্যমে যা বলা হবে তা টেক্সট আকারেও শো হবে। ৫.৫ আর ৬.৩ এই দুই সাইজের দুটি ফোন পাওয়া যাবে বাজারে, তার জন্য গুনতে হবে ৭৯৯ ও ৮৯৯ ডলার। সঙ্গে তার বিহীন চার্জার এর জন্য গুনতে হবে ৭৯ ডলার করে। যুক্তরাষ্ট্রে এখনি পাওয়া যাচ্ছে , অন্যান্য দেশে পাওয়া যাবে নভেম্বের থেকে।

Sunday, October 7, 2018

আইফোন এক্স এস



সেপ্টেম্বর, ১২, ২০১৮ অ্যাপেল তাদের নতুন স্মার্টফোন বাজারে নিয়ে আসে  যেটার নাম হল আইফোন এক্সস এবং এক্সস মাক্স  

নতুন এই ফোনটি  নতুন এই ফোনটি অ্যাপেল এর আইফোন এক্স এর নতুন ভার্সন
এই দুটি ডিভাইস বাংলাদেশে প্রায় লক্ষ ৩০ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, যেটা প্রায় সাধারন মানুষের নাগালের বাইরে

তো আসুন দেখে আসি অ্যাপেল তাদের নতুন এই ডিভাইস কি কি ব্যাবহার করেছে

আইফোন এক্সসঃ
     সাইজঃ ৫.৬৫ x.৭৯

     ওজনঃ ১৭৯ গ্রাম (প্রায়)
      ডিসপ্লেঃ .-ইঞ্চি ওলইডি, ২৪৩৬ x ১১২৫৪৫৮ পিক্সেল  পার  ইঞ্চি, ডিছিআই-পি৩ রঙ স্বরগ্রাম
     অন্যান্য ডিসপ্লে ফিচারস : এইচডিআর, ট্রু টোন, ১২০ এইচ টাচ ইনপুট
     তাছাড়াও মোবাইল টি প্রায় ৩০ মিনিট ২ মিটার পানির নিচে থাকতে পারবে।