Wednesday, October 10, 2018

রাজ্যবিহীন রাজা (মেসি)


আর্জেন্টিনা জার্সিতে প্রথম ম্যাচ মাঠে ৪০ সেকেন্ড রেড কার্ড এ মেসির বিদায় ওটাই আন্তর্জাতিক ফুটবল এ মেসির একমাত্র লাল কার্ড, শেখার শুরু টাও সেখাইয়েই। কে'নানের গানের মতই সময় আর বয়স লিওনেল মেসিকে আরও পরিবর্তন করেছে, মুশকিল হল তিনি যতটাই এগিয়েছেন সম্ভবত ততটাই পিছিয়েছে আর্জেন্টিনা। তিনটা কোপা একটা বিশ্বকাপ আক্ষেপের গল্পটা বদলায়নি, কেন এই ব্যর্থতা।এক কথায় চাপের সময় ভেঙ্গে পরা এবং মেসির উপর অতি নির্ভরশীলতাই আর্জেন্টিনার ব্যর্থতা্র কারন, কান্নাতেও যেন মেসিকেই নেতৃত্ব দিতে হবে। গত ৫ বছরে স্কাই হোয়াইট রা কখনো টিম হয়ে খেলতেই পারেনি দেশ, দল, টিম কোচ , কিংবা ভক্ত সবাই মেসির ওপরেই ভরসা করেছেন চাপ বাড়িয়েছেন, হিমালয়য়ের সমান প্রত্যাশার ভার একটু একটু করে পিষে মেরেছেন মেসির ভিতরের মেসিকে একসময় নিঃশেষ হয়ে বিদায়। ক্যারিয়ারে বড় কোনো ট্রফি নাই তাতে কি বা আসে যায় পুস্কাস,ইউসেবিও কিংবা সক্রেটিস কেউই তো বড় কোনো ট্রফি যেতে নি তাহলে  তো ওদের গ্রেট হওয়াটাও আটকায়নি, তাহলে মেসির গ্রেটনেস কেন ট্রফির মানদণ্ডে বাধতে হবে? ফুটবল সৌন্দর্যের অনিন্দ্য রূপকথার রাজকুমার লিওনেল মেসি। বিউটিফুল গেমের পতাকা তো মেসির জন্যই মাথা নত করে শ্রদ্ধায়, ভালবাসায়। তাইতো মেসিদের বিদায় নয় ধন্যবাদ যানাতে হয়।

Tuesday, October 9, 2018

আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৯


পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল হলেও ক্রিকেট বাংলাদশের প্রেক্ষাপটে খুবই জনপ্রিয় একটি খেলা। আশা করি আপনাদের সকলের মনে আছে ২০১৫ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ এ কি হয়েছিল। সাউথ আফ্রিকা বনাম ইংল্যান্ড এর ম্যাচ' এর মাধ্যমে পর্দা উঠবে ২০১৯ ওয়ার্ল্ডকাপের। ম্যাচটি শুরু হবে ৩০/৫/২০১৯ বাংলাদেশ সময় দুপুর ৩ টা ৩টা মিনিট। ২০১৯ সালের ওয়ার্ল্ড কাপে মোট ১০ টি দল অংশগ্রহণ করবে। দেশগুলর মধ্যে রয়েছেঃ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিলান্ড, আফগানিস্তান, পাকিস্তান, ওয়েস্টইন্ডিস, সাউথ আফ্রিকা। শক্তির বিচারে এগিয়ে থাকবে ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা,। কিন্তু কয়েক দিন ধরে আফগানিস্তান যেভাবে পারফর্ম করছে তারাও কিন্তু টাইগারদের চিন্তার কারন হতে পারে। নিউজিল্যান্ড কে খাটো করে দেখলেও হবে না তারাও গত ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফর্ম করেছে । কিন্তু বাংলাদেশি বোলিং এর সামনে তাদের জেগে ওঠার সম্ভবনা নেই। বোলিং এ বাংলাদেশ ভালো করলেও ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের ধারে কাছে বাংলাদেশ পৌছাতে পারবে না। টাইগারদের মিডেল অ্যান্ড অপ্পেনিং দুর্বল হয়ায় বাংলাদেশের পক্ষে ২৩০ এর বেশি রান করা কষ্টকর হয়ে যায়। তবে আমরা সবাই দোয়া করি যেনো ২০১৯ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আমাদের যেন  ভালো কিছু উপহার দিতে পারে।

Sunday, October 7, 2018

মাশরাফি বিন মর্তুজা



ওয়ানডে, টি ২০ আর টেস্ট এ  ১৬ বছরে হাটুতে ৭ বার অপারেশন। ক্যারিয়ার এ ১০ বারেরও বেশি ডাক্তারের ছুরির নিচে নিজেকে সোপে দেয়। প্রতি ম্যাচ শেষে হাটু থেকে সিরিঞ্জ দিয়ে বিষাক্ত রস বের করেন। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে নামতে পারেন না বিছানা থেকে , হাটু কে কয়েক বার ভাঁজ করতে হয় সোজা করতে হয়, তারপর শুরু হয় দিন। তার রাতগুলোও হয়ে উঠে আতঙ্কের ঘুমের মধ্যে অনুভব করে কোনো একটা পা বাকানো যাচ্ছে না। ডাক্তাররা বলেছেন এভাবে ক্রিকেট চালালে চিরতরে পঙ্গু হয়ে যেতে পারেন, কিন্তু দমে যান নি। সব শঙ্কা উরিয়ে বল হাতে বাঘের মত ছুটে চলা। এ যেন অপ্রতিরুদ্ধ এক বিশ্বয়কর গল্প। যার জীবনের পলকে পলকে ছড়িয়ে আছে সাহসীকতা, দেশপ্রেম আর অদম্য এক যোদ্ধার প্রতিচ্ছবি। শত ঝড় ঝাপটা পেরিয়ে লাল সবুজ পতাকার সম্মান হাসি কান্নার ভার যার দুই কাধে। ম্যাচ হারলেও চোখের জল ফেলেন অনেকটা নীবিরে সবার আরালে যাতে তরুনরা ভেঙ্গে না পরেন।  বলছি সেই নায়কের কথা, না নায়ক বললে ভুল হবে তার নামের আগে মহা নায়ক শব্দটিই মানায়।
তিনি আমাদের সকলের প্রিয় মাশরাফি বিন মর্তুজা।